Posts

Showing posts from September, 2024

লাইভ দেখুন বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ

Image
ম্যাচটি দেখার লিংক নিচে দেওয়া রয়েছে ||                  LIVE 1                         Live             LIVE 2   LIVE   Live                                       LIVE 2                               

যে কারণে পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার নোট

Image
 পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোট। দ্রুত সময়ের মধ্যে এই পরিবর্তনের ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।🇧🇩 আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ড. সালেহ উদ্দিন। তিনি বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে। 🇧 🇩 অর্থ উপদেষ্টা বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত হবে। কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।🇧🇩

এলপিজির দাম কমবে সোমবার

Image
 চলতি সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে সোমবার (২ সেপ্টেম্বর)। রোববার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 🇧🇩 বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা সোমবার বিকেল ৩ টায় ঘোষণা করা হবে।🇧🇩 এর আগে গত ৪ আগস্ট ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম জুলাই মাসের তুলনায় ১১ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করা হয়। এর আগের মাসে এই দাম বাড়ানো হয়েছিল ৩ টাকা। সেসময় ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬৬ টাকা।🇧 🇩 তবে গত জুন ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা ও ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া গত এপ্রিলেও প্রতিটি ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৪০ টাকা। প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডার ওই মাসে বিক্রি হয়েছিল ১ হাজার ৪৪২ টাক...